ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬,  10:56 AM

news image

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, প্রথম দিনের দীর্ঘ ম্যারাথন বৈঠকের পর রবিবারও দুই দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনার প্রথম দিনে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের প্রতিনিধিরা বিভিন্ন জটিল অমীমাংসিত ইস্যু নিয়ে কথা বলেছেন। মূলত বিশেষজ্ঞ পর্যায়ের এই আলোচনাগুলো এখন অত্যন্ত সংবেদনশীল ধাপে রয়েছে। যদিও আলোচনার সুনির্দিষ্ট ফলাফল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে আলোচনার সময়সীমা বৃদ্ধি পাওয়ায় কূটনৈতিক মহলে একটি ইতিবাচক ফলের আশা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা নিরসনে এবং একটি টেকসই যুদ্ধবিরতি কাঠামো তৈরির লক্ষ্যে দুই দেশই বর্তমানে নমনীয় অবস্থান দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রবিবারের এই বর্ধিত বৈঠকে সংঘাত নিরসনের পাশাপাশি সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করবে দুই পক্ষ।  সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম