ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন কাল

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  10:42 AM

news image

দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (২১ মে)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়।  এরই মধ্যে রবিবার (১৯ মে) মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচরণা। আজ সোমবার (২০ মে) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সমতলে সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স। দুর্গম ও পার্বত্য এলাকায় এই সংখ্যা আরও বেশি। আর নির্বাচনি আচরণবিধি নিয়ন্ত্রণের জন্য প্রতি ইউনিয়নে থাকবেন, একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত। গতকাল থেকে ১৫৭ উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোটের আগে পরে মোট পাঁচদিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম