ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২২,  10:25 AM

news image

প্রিয় ফরম্যাট ওয়ানডেতে চেনা রূপে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই টাইগাররা দেখাল তাদের আগ্রাসী চেহারা। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে তুলে নিল এক দুরন্ত জয়। টাইগাররা ক্যারিবীয়দের হারিয়েছে ৬ উইকেটে। হেসে খেলে ব্যাটিং করে ৫৫ বল আগেই ম্যাচ শেষ করে দিয়েছে টাইগাররা। তবে এই ম্যাচে কাজের কাজটি করেছেন বোলাররা। যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা টি-২০ ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেন তারা ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না। প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন ব্রুকস। ১৫০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অধিনায়ক তামিম ইকবালের দলের লক্ষ্য আজ বুধবার দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা। সে প্রত্যয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উইন্ডিজেত মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম