ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দ্বিতীয়বার বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  2:19 PM

news image

দেশের ক্রিকেটের এক সময়ের খুব পরিচিত নাম আল আমিন হোসেন। কিন্তু, নানা নেতিবাচকতা আর পারফর্মের ছন্দহীনতায় হারিয়ে গেছেন তিনি। বিশেষ করে, নারী ঘটিত ব্যাপারে বেশ কয়েকবারই নাম জড়িয়েছে তার। এমনকি স্ত্রীর কাছে যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র করে আলোচিত হন তিনি। বিপিএলের মাঝপথে আরও একবার আলোচনায় আল আমিন। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানা আক্তার প্রীতির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধলেন এই পেসার। চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন আল আমিন। তার দলই এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ চার নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম পেয়েছে খানিকটা বিরতি। যেই সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয় বিয়ে করলেন আল আমিন। আল আমিনের নতুন স্ত্রীর বাড়ি কুষ্টিয়া। কয়েকদিনের মধ্যেই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। তবে, এরচেয়ে বেশিকিছু এখনও জানা যায়নি। এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে ইসরাতের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। তবে, স্ত্রীর করা মামলায় দেশব্যাপী তখন ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই ক্রিকেটার। ইসরাতের সঙ্গে আগে সংসারে দুটি সন্তান রয়েছে এই ক্রিকেটারের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম