ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  6:38 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ গণটিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে এক দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চায় তারা। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন। ডা. শামসুল হক জানান, তাঁরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। এক দিনে ৮০ লাখ লোক টিকা পাবে বলে আশা করছেন তাঁরা। শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তবে, প্রয়োজন হলে বিকেল ৩টার পরও এ কর্মসূচি চলমান থাকবে। সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে, এক দিনে সে লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম