ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দ্বিতীয় টি-২০ তে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ মার্চ, ২০২২,  2:53 PM

news image

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের সহজ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। প্রথম ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলীর পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পাওয়ায় প্রথম ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। এটি বাংলাদেশের জার্সিতে মুশফিকের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচের একাদশ থেকে দুইটি পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। কাইস আহমেদ ও মুজিব উর রহমানের পরিবর্তে দলে এসেছেন শারাফউদ্দিন এবং উসমান গণি ।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম।

আফগানিস্তান একাদশ:
হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গণি, দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি, শারাফউদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম