ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩,  10:07 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার তিনটি টিকা দিয়েছে এখন আবার এক্সটা ডোজ দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি আপনাদের দরকার হলে এটা নেন। সোমবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ফখরুলসহ বিএনপির দুই নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি তাদের রোগমুক্তি কামনা করি। কারণ তারা সুস্থ হয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিক আমরা সেটা চাই। তথ্যমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি হাওয়ায় মিলিয়ে যাবে। আগামী বছরের শুরুতে এদেশে একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে।

সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচনে না এসে কতগুলো দল হাওয়ায় মিলিয়ে গেছে। আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন। বিএনপিকে অশান্তি সৃষ্টির অপচেষ্টা না চালানোর আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে, অশান্তি সৃষ্টির অপচেষ্টা করলে এখনো সেভাবে প্রতিহত করবে। হাছান মাহমুদ বলেন, জেল থেকে বের হওয়ার পর ফখরুল ও আব্বাসের সুর কিছুটা পাল্টেছে। তারা বলেছেন, আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। কারণ, ধাক্কা দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গিয়েছে, সেজন্য এখন তারা লাইনে এসেছে। আগামীতেও এই লাইনে থাকবেন, কারণ লাইনচ্যুত হলেই এক্সিডেন্ট ঘটবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম