ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  5:41 PM

news image

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ইসি। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোডম্যাপ ঘোষণা করা হয়। অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিততে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করেন। এ সময় ইসি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি। রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এছাড়াও, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম