ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪ তারেক রহমানের ফ্লাইটে ব্যবহৃত বিমানে বড় ত্রুটির খবর সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম নাটোর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরও ৭ জেলায় ‘ই-বেইলবন্ড’ চালুর উদ্যোগ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা- রংপুরে বাস্তহারালীগের আনন্দ র‌্যালী

#

১৯ নভেম্বর, ২০২৩,  9:56 PM

news image

আবুল হোসেন বাবলুঃ আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বিশাল আনন্দ র‌্যালী করেছে রংপুর মহানগর আওয়ামী বাস্তহারালীগ। রবিবার (১৯ নভেম্বর) সকালে রংপুর মহানগর বাস্তহারালীগের আয়োজনে একটি আনন্দ র‌্যালী নগরীর শাপলা চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যূরালে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বাস্তহারালীগের আহ্বায়ক সাজমিন রহমান শিউলির সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম।

এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক (রসিক) কাউন্সিলর ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নওশাদ রশিদ, সদস্য ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাহাদৎ হোসেন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা মিয়া আরমান, তাজহাট থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী এবং রংপুর মহানগর আওয়ামী বাস্তহারালীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ রুখে দিতে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমিহীনদের জন্য কাজ করছেন সরকার এবং করে যাবে। আগামীতে আপনারা যারা ভূমিহীন রয়েছেন তাদের জন্য কাজ করা হবে। আপনাদের জন্য কাজ করবে রংপুরের সর্বস্তরের আওয়ামী পরিবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজ আমরা প্রতিজ্ঞা করছি আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়ী করে ঘরে ফিরবো। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও আওয়ামী বাস্তহারালীগ এর নেতৃবৃন্দসহ রংপুরের ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম