ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দৌড়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলো উগান্ডা

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৪,  11:55 AM

news image

১০ হাজার মিটার দৌড়ে অলিম্পিক ইতিহাসে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে উগান্ডা। ২৬ মিনিট ৪৩ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন জশুয়া চেপেতেগি। প্যারিস অলিম্পিকে এটিই উগান্ডার প্রথম পদক।  অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। তিনি সময় নিয়েছিলেন ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড। এই ইভেন্টে এবার ২৬:৪৩.৪৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ইথিওপিয়ার বারেহু আরেগায়ি। তাঁর চেয়ে ০.০২ সেকেন্ড পিছিয়ে যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার জিতেছেন ব্রোঞ্জ।অলিম্পিক টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছে চেক প্রজাতন্ত্র। চীনের ওয়াং জিনয়ু-জান জিনেন জিজেন জুটিকে হারিয়ে সেরার পদক পান ক্যাটেরিনা সিনিয়াকোভা-টমাস মাচাক জুটি। এখন পর্যন্ত ১৩টি স্বর্ণ নিয়ে শীর্ষস্থানে আছে চীন। ৯ রৌপ্য ও ৯ ব্রোঞ্জে এশিয়ান দেশটির পদক সংখ্যা ৩১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৯ করে স্বর্ণ।  তবে মোট পদকের তালিকায় এখনও এগিয়ে যুক্তরাষ্ট্র। ৯টি স্বর্ণ, ১৮টি রৈাপ্য ও ১৬ ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক জিতেছে মার্কিনীরা।  ইংল্যান্ডেরও রয়েছে ৯টি স্বর্ণ পদক। জাপান ৮টি আর ৭টি স্বর্ণ জিতেছে কোরিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম