ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  10:21 AM

news image

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে লিটন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে। প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন,

লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়। দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীর জেলার হোগলবাড়ীয়া থানায় রয়েছে। খবরটি মুঠোফোনে জানিয়েছেন হোগলবাড়ীয়া থানার ওসি তিনি নিজেই। তবে কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ এখনও জানতে পারিনি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম