ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দৌলতপুরে পাখিভ্যানের চাপায় শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২২,  4:02 PM

news image

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাখিভ্যানের চাপায় দিশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা ১১.৩০ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কারিতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের বৈরাগীরচর পূর্বপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং মাজদিয়াড় (কারিতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দিশা খাতুন স্কুল ছুটি শেষে নিজ বাড়ী ফেরার পথে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পণ্য বোঝাই একটি পাখিভ্যান তাকে চাপা দেয়। এতে শিশু দিশা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দিশাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয় দৌলতপুর থানা পুলিশ। তবে নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম