ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দৌলতপুরে নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  9:18 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গনরোধে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে পদ্মানদীর ধারে এলাকার সর্বস্তরের জনগন এ মানববন্ধনে অংশ নেয়। ‘ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গা রোধ চাই। সোনার মাটি সোনার দেশ, নদী ভেঙ্গে হলো শেষ’ এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,

শিক্ষক আমিরুল ইসলাম আনু ও উজ্বল হোসেনসহ ভূক্তভোগী এলাকার কয়েক হাজার মানুষ। মানববন্ধনে অংশ নেওয়া পদ্মানদী ভাঙ্গনের শিকার মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, ভুরকাপাড়া, হাটখোলাপাড়ার জনগন পদ্মার ভাঙ্গনরোধে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম এমপি’র সুদৃষ্টি কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম