ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দৌলতদিয়া ঘাটে নেই যানজট, পশুবাহী ট্রাক নির্বিঘ্নে পার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৩,  10:32 AM

news image

পদ্মা সেতু চালুর প্রভাব পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। কমেছে ভোগান্তি। এ ছাড়াও দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ায়ীরা। ইতোমধ্যে ঘাটে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে দৌলতদিয়া ঘাটে কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছে পুলিশ। গরু ব্যবসায়ীরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত টাকা ছাড়া ফেরির টিকিট কাটতে পেরেছি। ঘাটে এসে নিরাপদে যানজট ছাড়াই দ্রুত ফেরিতে উঠতে পেরে খুশি। বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাহউদ্দিন জানান, পদ্মা সেতু চালু হবার পর থেকেই এই ঘাটে যানজট নেই। এ কারণে পশুবাহী ট্রাকগুলো কোনো ঝামেলা ছাড়াই ফেরি পার হতে পারছে। ঘাটের নিয়ম-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম