ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট হারিয়েছে চিরচেনা রূপ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  11:12 AM

news image

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদের ছুটির পর ঢাকাগামী মানুষের আগের মতো চাপ নেই। একইসঙ্গে কোনো সিরিয়াল না থাকায় স্বস্তিতেই ফেরিতে করে নদী পার হতে পারছে ঢাকাগামী যানবাহন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঈদের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকা ফাঁকা রয়েছে। ঢাকাগামী মানুষের তেমন কোনো চাপ নেই ঘাটে। একইসঙ্গে ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই। তবে এরই মধ্যে যাত্রী ও যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছে। ঢাকাগামী নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়ক পথে ঢাকায় ফিরছেন। তবে ফেরিতে আগের মতো মানুষ ও গাড়ি নেই। আমি শখ করেই ফেরি পার হয়ে ঢাকা যাচ্ছি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকা ফাঁকা রয়েছে। যানবাহনেরও তেমন কোনো চাপ নেই। তবে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় আটটি ফেরি সচল রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম