ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দৌলতখানে ৩১৩ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

#

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:46 PM

news image

দৌলতখান  প্রতিনিধি: দৌলতখানে ৩১৩ তম স্কাউট বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ ডিসেম্বর) রবিবার সকাল ৯ টায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতখান উপজেলা স্কাউটস এর সভাপতি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক/শিক্ষিকা অংশগ্রহণ করেন। দৌলতখান উপজেলা স্কাউটিংকে গতিশীল করার লক্ষ্যে এ অরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন কোর্সে কোর্স লিডারের দ্বায়িত্বে ছিলেন নাহিদ মোর্সেদা মিশু (এএলটি)। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোঃ কামাল হোসেন (উডব্যাজার), অরুন কান্তি শীল (উডব্যাজার) এবং সালমা বেগম (উডব্যাজার)। এ সময় দৌলতখান উপজেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, দৌলতখান উপজেলা স্কাউটস সম্পাদক ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, ভোলা জেলা স্কাউট লিডার ভোলা জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম  উপস্হিত  ছিলেন। ওরিয়েন্টেশন কোর্স শেষে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম