ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দোহারে ৫০ লাখ মিটার নিষিদ্ধ জাল ও মাছসহ আটক ৭

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  3:28 PM

news image

ঢাকার দোহার উপজেলার মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ -পুলিশ। রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এ বিষয়ে কুতুবপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইনচার্জ মো. মোমিনুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মা নদীর নৌ-সীমানায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ, থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত ৬জনকে ১৫ দিনের কারাদ- ও ১জনকে ৫ হাজার টাকা  জড়িমানা প্রদান করেন দোহার উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান। ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৭ তারিখ থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম