ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

দোহারে ফেজবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা!

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  2:56 PM

news image

ঢাকার দোহার উপজেলায় ফেজবুকে পোস্ট দিয়ে রুমান বেপারী (১৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রুমান উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসুর বেপারীর ছেলে। নিহতের মা রুনা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে রুমানকে ঘরে না পেয়ে তার মোবাইলে একাধিকবার ফোন দেয়া হয়। পরে পাশের নির্মাণাধীন ভবনে মোবাইলে রিংটোনের শব্দ শোনে সেখানে গেলে ভবনের রডের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন। 

এসময় নিহত রুমানের মোবাইলে রাত ৯টা ১৬ মিনিটে দেয়া একটি ফেজবুক পোস্ট দেখতে পাওয়া যায়। সেখানে লেখা “হারিয়ে যাচ্ছি, যদি ভুল করে থাকি মাফ করে দিও, থাকতে কেউই বুঝেনা হারিয়ে গেলে সবাই খোঁজে”। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে এবিষয়ে কিছুই বলতে পারেননি নিহতের পরিবার।  এদিকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। এবিষয়ে দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ( মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের পরিবার এবিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম