ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দোষ উডের নয়, ব্যর্থতার দায় আমাদের : জাকের

#

ক্রীড়া প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  11:07 AM

news image

এশিয়া কাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলের সামনে এবার আফগানিস্তান সিরিজ। ব্যাটিং বিপর্যয় আর প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে দলকে।  এশিয়া কাপের আগে ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূলত ‘বিগ হিট’ অনুশীলন করেছে তারা। কিন্তু আসরে গিয়ে ঠিকঠাক সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি দল। বরং বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল সেই পাওয়ার হিটিং-ই। তবে সেই ব্যর্থতার দায়ভার উডের কাঁধে না চাপিয়ে পুরো দায়িত্ব নিজেদের বলে স্বীকার করেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জাকের স্পষ্টভাবে বলেন, ‘উড আমাদের সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু আমরা মাঠে সেটা কাজে লাগাতে পারিনি। পারিনি মানে দায় আমাদেরই। উনার দোষ দিয়ে লাভ নেই। কোচের কাজ ঠিক ছিল, তবে খেলোয়াড়রা ডেলিভার করতে পারেনি।’ লিটন দাসের চোটে অধিনায়কের দায়িত্ব সামলাতে হচ্ছে জাকেরকে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘কোনো বাড়তি কিছু ভাবছি না। নরমাল আছি, শুধু পরের ম্যাচে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি।’ এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তান সিরিজকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন জাকের। তিনি বলেন, ‘আসল জিনিস হলো ম্যাচ জেতা। এই সিরিজে আমাদের লক্ষ্য একটাই, জয়।’ একই সঙ্গে সাইফ হাসানের ব্যাটিং নিয়েও আশাবাদী অধিনায়ক। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই ব্যাটারকে ঘিরে জাকের বলেন, ‘সাইফ খুব ভালো খেলেছে। আশা করি এই সিরিজেও ও বড় রান করবে, অন্যরাও রান করবে। তাহলে সিরিজটা আমাদের জন্য ভালো যাবে।’ আফগানিস্তানের শক্তির দিকগুলো নিয়েও সচেতন বাংলাদেশ অধিনায়ক। তিনি যোগ করেন, ‘তারা ভালো দল। স্পিনে সবসময়ই শক্তিশালী। তবে আমরা প্রস্তুত। আশা করছি ভালো একটা সিরিজ হবে।’ আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম