ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

দেড় মাস পর বসেছেন আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২,  4:51 PM

news image

অবকাশ শেষে ৪৪ দিন পর রোববার (১৬ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারিক কার্যক্রমে ফিরেছেন। গত ২ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রকাশ করা হয়েছে। এদিনের কার্যতালিকায় শুনানির জন্য এক হাজার ৬৫৮টি মামলা রয়েছে। এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এদিকে অবকাশের পর উচ্চ আদালতে বেশকিছু আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে পারে। এ তালিকায় রয়েছে, ষোড়শ সংশোধনীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন শুনানি, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল প্রশ্নে মামলার শুনানি, দশ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি, ড. তাহের হত্যা মামলার রিভিউ শুনানি, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে রুলের ওপর শুনানি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানি এবং সংসদ সদস্য হাজী সেলিমের জামিন শুনানির মতো গুরুত্বপূর্ণ রিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম