ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

দেড় ঘণ্টার বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৪,  11:06 AM

news image

আজ ভোরে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টার মতো ধরে চলা এই বৃষ্টি নগরজীবনে স্বস্তি দিলেও জলাবদ্ধতা বাড়িয়েছে দুর্ভোগ। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার (১১ মে) সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে বারিধারা, শেওড়াপাড়া, ভাষানটেক, ধানমন্ডি নিউমার্কেট, নয়াপল্টন, তেজগাঁও, মালিবাগসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর কোথাও কোথাও হাঁটু সমান পানি দেখা যায়। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা। এছাড়া সড়কের জলাবদ্ধ হয়ে থাকা পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ ভাড়াটিয়ারা। পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেক দোকানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম