ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দেশ থেকে সৌদি পৌঁছেছেন সাড়ে ২০ হাজার হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  7:54 PM

news image

বাংলাদেশ থেকে এবার হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে আজ রোববার এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, গতকাল ১৮ জুন (শনিবার) দিবাগত রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ ছাড়া, এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে বলে জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। দেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৬ জন রয়েছেন। আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার হজের জন্য বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজের জন্য সৌদি যাওয়ার ফ্লাইট শেষ হবে আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম