ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

দেশ ছাড়তে যাচ্ছেন ডা. মুরাদ হাসান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২১,  11:51 AM

news image

নারীর বিরুদ্ধে অশালীন ও বর্ণবাদী মন্তব্য এবং অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অডিও ফাঁসের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান দেশ ছাড়তে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য তিনি টিকিট কেটেছেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে। নারীর বিরুদ্ধে অশালীন ও বর্ণবাদী মন্তব্যের জেরে মামলার হুমকির মধ্যেই দেশ ছাড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্য ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এরই মধ্যে গত সোমবার ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ডা. মুরাদের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ও অশালীন ভাষা ব্যবহার করেন; একই সঙ্গে তাকে ধর্ষণের হুমকিও দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও তিনি আপত্তিকর বক্তব্য দেন। এরপর সোমবারই মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ। কুরুচিপূর্ণ বক্তব্য ও নৈতিক স্খলনের দায়ে মন্ত্রিত্ব হারানো মুরাদ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদও হারান। বুধবার বিকালে দলটির উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম