ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬,  7:24 PM

news image

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই তার সরকারের প্রধান লক্ষ্য। জনগণ যাতে উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, দেশের মৎস্যসম্পদ বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

নারী শিক্ষা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কয়েকটি সামাজিক নিরাপত্তামূলক পদক্ষেপের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে স্বাবলম্বী ও শিক্ষিত করে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হবে। মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

এ ছাড়া প্রাথমিক পর্যায়ে দেশের সুবিধাবঞ্চিত ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পোশাক ও স্কুলব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে অপরিকল্পিত পদক্ষেপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছিল, তার প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে মানুষ দেশকে নতুন দিগন্তে নিয়ে গেছে। এখন দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম