ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২৩,  4:06 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শ ম রেজাউল করিম বলেন, দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা আর্জন করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, নৌ-বাহিনীর ক্যাপ্টেন এসএম এনামুল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম