ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দেশে হচ্ছে আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২,  3:31 PM

news image

দেশে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এর মধ্যে তিনটি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে। জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য থেকে জানা যায়, নতুন এই চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে নারায়ণগঞ্জে। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে নাটোরে। শরীয়তপুরে হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে সাতক্ষীরায়। জানা গেছে, ইতোমধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন প্রনয়ন করা হয়েছে। আর খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২ প্রমিতীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রানুযায়ী, গেল অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম