ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার: পরিসংখ্যান ব্যুরো

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৩,  3:37 PM

news image

দেশে এখন বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার আর বেকার মহিলার সংখ্যা ৯ লাখ ৪০ হাজার। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত "শ্রমশক্তি জরিপ ২০২২"-এ চিত্র উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিবিএস। এই বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এই হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়। বিবিএসের হিসাবে, ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২০২২ সালে বেকারত্বের হার কমেছে। আগে যেখানে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ২ শতাংশ এখন কমে সেটি হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ। বিবিএস বলছে, দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৪ লাখ ১০ হাজার। যার মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ ৮ হাজার এবং মহিলা ২ কোটি ৫৯ লাখ ৩ হাজার। এদিকে ১৫ বা তদুর্ধ্ব বয়সী শ্রমশক্তির বাহিরে রয়েছে এমন জনগোষ্ঠীর সংখ্যা ৪ কোটি ৬৯ লাখ। অন্যদিকে কর্মে নিয়োজিত আছে এমন জনগোষ্ঠীর সংখ্যা ৭ কোটি ৭৮ লাখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম