ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

দেশে বুস্টার ডোজের আওতায় প্রায় ৪ কোটি মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  4:34 PM

news image

দেশে গত একদিনে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরও ১ লাখ ৩০ হাজার ৭০৫ জনকে। এ নিয়ে দেশে বুস্টার ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন। মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৭৪ জন এবং দুই ডোজ নিয়েছেন ১২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ১০০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) ৮ হাজার ৫৮৯ জনকে প্রথম ডোজ, ২৯ হাজার ৮৪৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা। গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর ইতোমধ্যে ১ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৮৫৯ জন প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬১ লাখ ৪৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৪ হাজার ৯৮৪ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ টিকা নিতে পারছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম