ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  4:56 PM

news image

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২২২টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২২২টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। ২২২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৪টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৯টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম