ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছেন। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৫০ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। ১৫০ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬১ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৮ টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম