ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

দেশে ফিরেছেন ১১৬১৩ বাংলাদেশি হাজি

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  5:08 PM

news image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ সোমববার (১ জুন) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন। হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ১ হাজার ২৫৩ জন সরকারি এবং ১০ হাজার ৩৬০ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন। হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।  এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম