ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৫,  5:09 PM

news image

চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে, রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ। এর আগে, কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ত্যাগ করেন। দোহায় চারদিনের সফর শেষে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের উদ্দেশে ইতালিতে যান। গত শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্যে যোগদান শেষে গতকাল রবিবার ইতালির রোম থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে সোমবার ভোরে দেশে ফেরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম