ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দেশে ফিরেছেন নুরুল হক নুর

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং ইমিগ্রেশন শেষে দুপুর সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সরাসরি তিনি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন। আবু হানিফ বলেন, নুর ভাই বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে অবতরণ করেন। এরপর এক ঘণ্টার বেশি সময় ইমিগ্রেশনে ছিলেন। আইন-শৃঙ্খলাবাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত কোনো ঝামেলা নেই। আমরা কয়েকশ নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছি। এখন তিনি শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে দেশ ছাড়েন নুরুল হক নুর। এসময় তিনি সৌদি আরবে ওমরা পালনসহ ও কয়েকটি দেশ ঘোরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম