ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার ৩৪ বছর পর হিমবাহে মিলল নিখোঁজ দুই পর্বতারোহীর মরদেহ সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা মেসির গোল ও অ্যাসিস্ট, উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির ড্র ক্রিকবাজের প্রতিবেদন : মুশফিকের অভিজ্ঞতাই বাংলাদেশের মানসিক শক্তির বড় ভরসা ট্রাম্পের একক সিদ্ধান্তে বিপাকে দক্ষিণ কোরিয়া, ৭২ বছরের সামরিক মিত্রতা প্রশ্নবিদ্ধ কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

দেশে ফিরলেন সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  12:08 PM

news image

সরকারি সফর শেষে সিঙ্গাপুর থেকে রোববার (২ জুন) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান গত ৩০ মে সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছিলেন। সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়ালগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’-এ অংশগ্রহণ করেন। এ সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিগুলো মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অব ডিফেন্স এবং বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম