ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  12:58 PM

news image

আইওএম এর সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এর আগে, গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই ডিটেনশন ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। ব্র্যাক মাইগ্রেশন-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রথম দফায় দেশে ফেরাদের আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল ১০টায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশিরা। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন এসব বাংলাদেশি। অবৈধভাবে সাগর পথে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম