ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

দেশে ফিরছেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  7:56 PM

news image

দেশের হয়ে তৃতীয় ওয়ানডেতে খেলেছেন সাকিব। দল জিতেছে ৯ উইকেটে, সঙ্গে সিরিজও ঘরে তুলেছে। দলের লক্ষ্য পূরণ হয়েছে, এবার পারিবারিক দায়িত্ব পালনের পালা। পরিবারের অসুস্থ সদস্যদের পাশে থাকতে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। শুধু ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা থেকে দেশের পথে রওনা হওয়ার কথা সাকিব-এর। প্রথম টেস্টে তাঁকে নিশ্চিতভাবেই পাচ্ছে না দল, তবে আশা আছে দ্বিতীয় টেস্টে পাওয়ার। খুব কঠিন পরিস্থিতি পার করছে সাকিব আল হাসান-এর পরিবার। জানা গেছে, একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্য অসুস্থ।

সাকিব-এর মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে এবং একমাত্র ছেলে হাসপাতালে ভর্তি। পরিবারের সদস্যদের অসুস্থতার পরও তৃতীয় ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে থেকে যান সাকিব। এই ব্যাপারে দক্ষিণ আফ্রিকায় থাকা সাংবাদিকদের সঙ্গে বিসিবি’র মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ বলেছেন, ‘আপনারা সবাই জানেন, এটা মেডিকেল কন্ডিশন। কেউ আগে থেকে কিছু বলতে পারছে না। যদি সব কিছু ঠিক থাকে, সাকিব বলেছে—সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে, তাহলে সে যোগ দেবে (প্রথম টেস্টে)। তারপরও যদি না হয়, তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে।’ বিসিবি’র এই পরিচালক আরও বলেন, ‘আমি যে বার্তাটা দিতে চাচ্ছি—সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজ খেলার। সে খেলতে চায়। আমরা (ওয়ানডে) সিরিজ জয় করলাম তাকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জিততে। এজন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী, যদি সবকিছু ঠিক থাকে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম