ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

দেশে পানিতে ডুবে প্রতি বছর প্রাণহানি ১০ হাজার শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  4:22 PM

news image

বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে মারা যায় ১০ হাজার শিশু। দেশে ১ থেকে ১৪ বছরের শিশুদের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের মধ্যে ‘পানিতে ডুবে মৃত্যু’ অন্যতম। শনিবার সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে গণমাধ্যম বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত ‘পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে ইস্যুভিত্তিক সংবাদ লিখন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় বলা হয়, বিশ্বের ৯০ ভাগ নিম্ন ও মধ্য আয়ের দেশে পানিতে ডুবে শিশুর মৃত্যু হচ্ছে। বর্তমানে বিশ্বে পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাত প্রাপ্তির তৃতীয় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য। যাদের অধিকাংশই সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ঘটে। তিনটি প্রতিরোধযোগ্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এগুলো হলো ৫ বছরের কম বয়সী শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় ডে কেয়ার সেন্টারে রাখা, ৫-১০ বছরের শিশুদের সাঁতার শেখানো ও ব্যাপকহারে সচেতনতা বৃদ্ধি। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ।  আলোচনা করেন চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর ও সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান, শিশু একাডেমির ইসিডি স্পেশালিস্ট তারিকুল ইসলাম, সমষ্টির পরিচালক (গবেষণা) রেজাউল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জিএম মনিরুল ইসলাম মিনি, শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম