ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

দেশে দেশে এখনো চলছে করোনার তাণ্ডব

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  9:56 AM

news image

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে দেশে টিকা কার্যক্রম চালু থাকলেও লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ফলে এ ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু কোনোটাই নিয়ন্ত্রণে আসছে না। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৭০৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৪৩ হাজার ১৬১ জন। এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) বিশ্বে ১৬ লাখ ৩৩ হাজার ৬৭২ জন আক্রান্ত হয়েছিলেন।

একই সময়ে মারা যান ৭ হাজার ১৬৪ জন। ফলে বুধবারের তুলনায় সংক্রমণ কিছুটা বাড়লেও ও কমছে মৃত্যু। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪৯০ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৬২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৭৩ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৪৮২ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম