ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  9:57 PM

news image

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, খাদ্যের অভাব ছিল।

চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে। এক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর সভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম