ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশে চলমান বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  3:36 PM

news image

নভেল করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমণ হ্রাস না পাওয়া পর্যন্ত মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানসহ ১১ দফা বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যের ডিজি। এ সময় ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন,

‘আবার যদি সংক্রমণ আস্তে আস্তে কমে আসে, তখন আমরা এ বিধিনিষেধ তুলে নিতে বলব। আপাতত আগের যে বিধিনিষেধ আছে, সেটাই বলবৎ আছে।’ স্বাস্থ্যের ডিজি বলেন, ‘এ হাসপাতালে (এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল) রোগীদের প্রচণ্ড চাপ সংকুলানে একই বিভাগের একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এগুলো শেষ হলে সমস্যাগুলো থাকবে না।’ এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম