ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচনে শতাধিক মানুষ খুন হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  2:47 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ। কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝড়ছে। গতকাল রবিবারও তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র। জাসাস নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের যিনি প্রতীক তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে, কথা বলতে ভয় লাগে, চলাচল করতে ভয় লাগে, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড করতে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখান থেকে নির্ভয়ে সুস্থ বাতাস প্রবাহিত করার জন্য এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে, সেই সরকারকে সবাই সমর্থন করবে। সেই ব্যবস্থার সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, আনিসুর রহমান সানি, লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত ৬ নভেম্বর চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম