ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

দেশে কোনো ডলার সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  3:29 PM

news image

দেশে কোনো ডলার সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অর্থ পাচার বন্ধ করতে আমদানি-রফতানিতে এলসি দিতে সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে। মঙ্গলবার দুপুরে বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের জ্বালানি সমস্যা ও সমাধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। কারণ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা প্রত্যেকে আমাদের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দিতে চেয়েছে। তিনি বলেন, আগে আমাদের সোর্স কান্ট্রি কম ছিল। কিন্তু বর্তমান সরকার বিষয়টি নিয়ে কাজ করেছে। এখন আমাদর সোর্স কান্ট্রি অনেক। তাই এখনই আমরা এ বিষয়ে খুব বেশি চিন্তিত নই। এমনকি কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী (ওয়াং ইকে) এসেছিলেন, স্বপ্রণোদিত হয়ে বলে গেছেন, ‘তোমাদের গ্যাসের সমস্যা হলে আমরা দেবো’। মন্ত্রী বলেন, গ্যাসের জন্য আমাদের বাইরের দেশের প্রতি নির্ভর করতে হয়। কিন্তু আমাদের সোর্স নিয়ে অভাব হবে না। কারণ আমরা এটি নিয়ে কাজ করেছি। অনেকগুলো দেশের সাথে এ বিষয়ে আমাদের আলাপ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম