ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  2:21 AM

news image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত হলো ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এর আগে রোববার (৩০ জানুয়ারি) দেশে করোনয় ৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগেরই ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে দু’জন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তিনজন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে কোনো মানুষের দেহে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা যান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম