ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  10:53 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮৮৪ জন। বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে, গতকাল (বুধবার) একজনের মৃত্যু এবং এক হাজার ১০৪ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০টি নমুনা। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৭৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম