ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়লো

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২২,  5:16 PM

news image

ছবি : সংগৃহীত 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এসময়ে নতুন করে আরও ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ১৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। এর আগে, রোববার (২ জানুয়ারি) দেশে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা যান। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হন ৫৫৭ জন।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম