ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

দেশে করোনায় আজ মৃত্যু শূন্য, বেড়েছে শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  10:08 PM

news image

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত একদিনে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে। গত একদিনে ৫ হাজার ৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ৫ হাজার ৯২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম