ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দেশে করোনায় গত২৪ ঘণ্টায় মৃত্যু নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  5:13 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এর ফলে করোনায় দেশে মোট মৃত্যু রয়েছে ২৯ হাজার ১১৪ জনই। এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। তিনদিন পর শুক্রবার করোনায় মৃত্যু হয় দুজনের। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ১০১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম