ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

দেশে আরও ৩৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:58 PM

news image

একদিনের ব্যবধানে করোনার শনাক্ত ও মৃত্যু  বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২৭ জনে। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ। মৃত্যুদের মধ্যে ৭১ শতাংশের কিছু বেশি টিকা নেননি। নতুন শনাক্তের ৫৭ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৪৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৫০৭ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ  স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭১ টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম