ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  2:53 PM

news image

দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। কোনো কোনো হাসপাতালে সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি। মৃত্যুর তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে একাধিক নাম। এসবই ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব বলেই ধারণা বিশেষজ্ঞদের। তুলনামূলকভাবে বয়স্করা বেশি ঝুঁকিতে বলে মত তাদের। কয়েক মাস আগেও করোনা পরীক্ষায় ভিড় ছিলো না। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। দশটার মধ্যেই সিরিয়াল শেষ হয়ে যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের। বেশিরভাগ মানুষই আসেন করোনার নানান উপসর্গ নিয়ে।

হাসপাতালটিতে রোগী ভর্তির চিত্রও একই। মঙ্গলবার (৫ জুলাই) সকালে মাত্র আধণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। আর গত এক সপ্তাহে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন। আইসিইউ এর ৬০ ভাগ বেড এরই মধ্যে শেষ হয়ে গেছে কুর্মিটোলায়। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা করতে আসা রোগীদের ৩০ শতাংশের বেশি করোনা পজেটিভ। পরীক্ষার পরিধি বাড়ানো গেলে শনাক্তের সংখ্যা আরও বেড়ে যাবে। কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. শিহাব উদ্দিন বলেন, আরটিপিসিআর টেস্টের পরিমাণ বেড়েছে। টেস্টের ৩০-৪০ ভাগ রোগীই এখন পজেটিভ হিসেবে শনাক্ত করছেন। এই হাসপাতালে ৭ জন করোনা রোগী আইসিইউতে আছেন বলে জানান তিনি। করোনার নতুন ঢেউ ঠেকাতে স্বাস্থ্যবিধি পালন ও টিকার বুস্টার ডোজ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বুধবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে। দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৮৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম