ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

দেশের ৮ বিভাগে আধুনিক ৮টি হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  4:12 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৮টি বিভাগে আধুনিক ৮টি হাসপাতাল নির্মাণ করা হবে। ওই হাসপাতালগুলোতে প্রায় ৪ হাজার শয্যা থাকবে। এ হাসপাতালগুলো নির্মাণ হলে রোগীদের আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। বুধবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন,

কাঙ্খিত লক্ষ্যে আমরা এখনও পৌঁছতে পারিনি, কারণ জনবল ও যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। জনবলের ঘাটতি থাকলে চিকিৎসায় কিছুটা ঘাটতি হতে পারে, তবে আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা ঘাটতি পূরণ করার চেষ্টা করছি। তিনি বলেন, দেশে ডেঙ্গু রোগী বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ২০০ জনের মতো মারা গেছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। শয্যা বরাদ্দ আছে, ওষুধ আছে, চিকিৎসার জন্য যা প্রয়োজন তা আছে। দেশে ডেঙ্গু চিকিৎসায় কোনো ঘাটতি নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম